স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নভেম্বর ২৩, ২০১১

ফাটা বাঁশে বিচি আটকানোর গল্প (স্বাস্থ্যসেবার চালচিত্র)

ফাটা বাঁশে বিচি আটকানো'র বা মাইন'কা চিপায় ফাইস্যা যাওয়ার বর্ণনা কিঞ্চিৎ অশ্লীলতাদোষে দুষ্ট; যদিও বিষয়টি মোটেই সুখকর কিছু নয়, বরং উদ্ধারের পুর্ব পর্যন্ত কষ্টকর-বেদনাদায়ক,উদ্ধার পরবর্তী যন্ত্রনাও কিছু কম নয়। আমাদের পুরো জাতি পড়েছে এই মাইন'কা চিপায়। সব খাতেই এই অবস্থা। লিখছিলাম স্বাস্থ্য-সেবা নিয়ে, এই খাতের ভোক্তাদের মাইন'কা চিপায় পড়ার গল্পই আজ আরো খানিকটা বলি। না, থাক। শুরুর আগে অন্য কথা বলে নেই। এই লেখাটা চলাকালে বাংলাদেশের বেশ কয়েকজন ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তাদের কেউ কেউ বলেছেন সরকারী হাসপাতাল থেকে সু-চিকিৎসা পেয়ে হাসি মুখে রোগীদের বাড়ি ফেরার গল্প। নিশ্চয়ই, এরকম আকছারই ঘটে; প্রায় ষোল কোটি মানুষের এই দেশে এরকম কিছু ঘটনা না ঘটাই দারুন অস্বাভাবিক। অনেক নিবেদিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নিশ্চয়ই আছেন, যারা নিরলস কাজ করেন। কিন্তু এটা কি সার্বজনীন চরিত্র? আসুন বাংলাদেশের স্বাস্থ্য স্থাপনা সমূহে কর্মীদের অনুপস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের একট জরিপ প্রতিবেদন থেকে কিছু পরিসংখ্যানের দিকে একনজর তাকাই। এ জরিপটি হয়েছিলো ২০০২ সালে, সম্ভবত অবস্থার এখনো অবধি তেমন পরিবর্তন হয়নি।